ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:০২, ২৮ জুন ২০২০
আপডেট: ০৪:০৬, ২৮ জুন ২০২০

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ভুলিন করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ভুলিন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ভুলিনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে তিনি এখন বেশ সুস্থ রয়েছেন।

খবরে বলা হয়, সম্প্রতি সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুইচের নেতৃত্বে ভুলিন মস্কোয় একটি বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন। সেখানে ভুইচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাত করেন। তবে সেই অনুষ্ঠানে ভুলিনও পুতিনের সঙ্গে মুখোমুখি মিলিত হয়েছেন কিনা তা পরিষ্কার নয়।

সার্বিয়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে ১৩ হাজার ৭৯২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং সেই সঙ্গে দেশটিতে ২৬৭ জন করোনায় মৃত্যু বরণ করেছেন।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়