স্পোর্টস ডেস্ক
করোনায় আক্রান্ত জোকোভিচের কোচ
এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন প্রীতি টেনিস প্রতিযোগিতার ডিরেক্টর ও কোচ গোরান ইভানিসেভিচ।
বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচের আয়োজন করা প্রীতি টেনিস প্রতিযোগিতা থেকে করোনা সংক্রমণের ঘটনা বাড়ছেই। আগেই । এই প্রতিযোগিতায় খেলতে গিয়ে জোকোভিচসহ চার খেলোয়াড় সংক্রমিত হয়েছিলেন করোনায়। এবার সেই তালিকায় যুক্ত হল ইভানিসেভিচের নামও।
তিনি ওই প্রীতি টেনিস প্রতিযোগিতার ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইভানিসেভিচ জানিয়েছেন, ‘‘গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকেই জানাচ্ছি যে, আমি করোনা আক্রান্ত। সবাই তাঁর পরিবার ও প্রিয়জনের সঙ্গে সুরক্ষা বজায় রেখে চলুন।’’
২০০১ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়া ক্রোয়েশিয়ার এই প্রাক্তন খেলোয়াড় জানিয়েছেন, গত ১০ দিনে দু’বার পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু তখন তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। কিন্তু ফের পরীক্ষা করানোর পরে শুক্রবার জানা যায়, তিনি করোনা সংক্রমিত।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















