ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ২৮ জুন ২০২০

এবার সীমান্তে মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

সীমান্তে সেনাদের মার্শাল আর্ট শেখাতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। সেনাদের প্রশিক্ষণ দিতে ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে চীনের তিব্বত অংশে পাঠানো হচ্ছে। খবর বিবিসি।

কিছুদিন আগে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা প্রাণ হারান। সাথে আহত হন ৭৬ জন ভারতীয় সেনা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বতের রাজধানী লাসায় পাঠানো হবে। তবে তারা ভারত সীমান্তে দায়িত্বে থাকা চীনা সেনাদের প্রশিক্ষণ দেবে কি  না এই বিষয়ে কিছু জানায়নি চীন।

১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, সীমান্ত এলাকায় বন্দুক বা বিস্ফোরক ব্যবহার করতে পারবে না ভারত-চীনের সেনারা। তবে লাদাখের ওই সহিংসতায় চীনা বাহিনী কাটাযুক্ত লোহার রড ব্যবহার করেছিল বলে দাবি করেছে ভারত। এবার শারীরিক লড়াইয়ে প্রতিপক্ষকে সহজে পরাস্ত করতেই চীনা সেনাদের মার্শাল আর্টের উচ্চতর প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়