ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২৯ জুন ২০২০

হিউম্যান ট্রায়ালের পথে থাইল্যান্ডের ভ্যাকসিন

করোনাভাইরাসের তাণ্ডব চলছে বিশ্বজুড়ে। মহামারি এই করোনাভাইরাস এরই মধ্যে প্রায় ১ কোটি আড়াই লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ সাড়ে ৪ হাজার মানুষের। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে বিশ্ববাসী। বিশ্বজুড়ে চলছে  প্রতিষেধক তৈরির চেষ্টা। ঠিক কবে নাগাদ ভ্যাকসিন তৈরি হবে তার সঠিক তথ্য নিয়েও শঙ্কায় পৃথিবী।

এবার করোনার প্রতিষেধক নিয়ে আশার কথা জানিয়েছে থাইল্যান্ড।

ভ্যাকসিনের গবেষণা দলের প্রধান চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় গবেষক কিয়াথ রুক্সরাংথাম জানান, অক্টোবর মাসের শুরুতেই থাইল্যান্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু হতে পারে।

থাইল্যান্ডের বিজ্ঞানীরা জানান, প্রথমে ইঁদুরের ওপর, পরে বাঁদুরের ওপর-দুই ক্ষেত্রেই ক্লিনিক্যাল ট্র্যায়ালে করোনা প্রতিষেধকে আশানুরূপ ফল মিলেছে। শুধু তাই নয়, কবে থেকে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে পারে, সে বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন তারা।

থাইল্যান্ডের উচ্চশিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী সুভিট মেয়সিনসি জানান, বানরের ওপর এই প্রতিষেধক প্রয়োগের ফলাফল বেশ ভাল। সবকটি বানরের শরীরেই করোনার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।

থাইল্যান্ডের দুটি সংস্থা করোনা প্রতিষেধক তৈরি নিয়ে গবেষণা চালাচ্ছে। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যেই থাইল্যান্ডও করোনা প্রতিষেধক তৈরির কাজে সাফল্য পাবে।

 

আইনিউজ/টিএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়