আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ২৯ জুন ২০২০
আরও শিথিল হচ্ছে কাতারের লকডাউন
লকডাউন আরেকধাপ শিথিল করতে যাচ্ছে কাতার সরকার। আগামী মাস থেকেই সেখানে ফের খুলে দেয়া হচ্ছে সব রেস্টুরেন্ট, সৈকত ও পার্ক।
কাতারের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দেশটিতে নতুন করে ৭৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪১৩ জন, মারা গেছেন ১১০ জন।
রোববার কাতারের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত শীর্ষ কমিটি জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ চূড়ায় পৌঁছানোর পর ইতোমধ্যেই আক্রান্তের হার কমতে শুরু করেছে। এ কারণে কড়াকড়ি আরও শিথিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আগামী ১ জুলাই থেকে সীমিত আকারে খুলে দেয়া হচ্ছে সব সৈকত, পার্ক ও রেস্টুরেন্ট। জন সমাবেশস্থলগুলোতে সর্বোচ্চ পাঁচজনকে একসঙ্গে সমবেত হওয়ার অনুমতি দেয়া হবে।
সব সরকারি-বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ কর্মীর উপস্থিতিতে আবারও তাদের কার্যক্রম শুরু করতে পারবে।
উপসাগরীয় ছয়টি দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। লক্ষাধিক রোগী নিয়ে তাদের ওপরে কেবল সৌদি আরব।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















