আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ২৯ জুন ২০২০
করোনার এক ভয়াবহ পর্যায়ে প্রবেশ করল বিশ্ব
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে এক কোটি ছাড়িয়েছে। তার সাথে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখের কোটা। বিবিসি জানায়, এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও বলছে, এবারে নতুন ভয়াবহ একটা পর্যায়ে ঢুকছে বিশ্ব।
ইউরোপ ও এশিয়ার কিছু দেশে করোনা নিয়ন্ত্রণ এসেছে বটে কিন্তু বিশ্বের অনেক দেশে করোনাভাইরাসে আক্রান্ত বাড়ছে উচ্চগতিতে। সংস্থাটি জানায়, ১ মিলিয়ন বা দশ লাখ রোগী শনাক্ত হতে সময় লেগেছে তিন মাস, কিন্তু শেষ ১০ লাখ রোগী মাত্র আট দিনে পাওয়া গেছে।
সেই সময় লাতিন আমেরিকা কর্তৃপক্ষের একজন বলছেন, যে সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো শনাক্ত হওয়ার পরিমাণ, কিন্তু এটা একটা পানির ওপর ভেসে থাকা বরফের টুকরোর মতো আমরা কেউ জানি না আসল সংখ্যা কত বেশি হতে পারে। দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্য আমেরিকা এবং আফ্রিকার কিছু দেশে সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী।
যুক্তরাষ্ট্র শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে সবার থেকে এগিয়ে থেকেও এখনো নতুন রোগী শনাক্ত করছে বেশি। কিছু রাজ্যে লকডাউন শিথিল করার পর রোগী শনাক্তের হার বেড়েছে। শুধু তাই নয় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছেই।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















