ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ২৯ জুন ২০২০

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরানের আদালত। ট্রাম্পসহ অভিযুক্তদের গ্রেফতার করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।-খবর আল জাজিরার।

তেহরানের আইনজীবী আলী আলকাশেমিহর সোমবার বলেন, জানুয়ারিতে তিনটি আক্রমণের মাধ্যমে জেনারেল কাসেম সোলায়মানিতে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ।

আলী আলকাশেমিহর ডোনাল্ড ট্রাম্প ছাড়া অন্য অভিযুক্তদের শনাক্ত বা পরিচয় জানাতে পারেননি। ইরান ট্রাম্পের বিচারের চেষ্টা চালিয়ে যাবে। সেটি তার ক্ষমতার পর হলেও করবে।

ফ্রান্সের লিয়নে থাকা ইন্টারপোলের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

আলী আলকাসেমিহর বলেন, ইরান ‘লাল বার্তা’র মাধ্যমে ট্রাম্প ও অন্যন্যদের খোঁজে বের করতে অনুরোধ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে নাম অনুসারে প্রত্যেককে গ্রেফতারের অনুরোধ করা হয়।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়