ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ২৯ জুন ২০২০

ইরানে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ১৬২ জনের মৃত্যু হয়েছে। সাথে শনাক্ত হয়েছে ২ হাজার ৫৩৬ জন করোনা আক্রান্ত রোগী।

ফলে দেশটিতে বর্তমানে আক্রান্ত দাঁড়িয়েছে  ২ লাখ ২৫ হাজার ২০৫ জনে এবং মৃতের সংখ্যা ১০ হাজার ৬৭০ জন । হাসপাতালে তীব্র লক্ষণ নিয়ে ভর্তি আছেন ৩ হাজার ৩৭ জন। তবে সেখানে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৮৬ হাজার ১৮০ জন।

এদিকে দেশটিতে রেড জোনে নতুন নতুন শহরের নাম যুক্ত হচ্ছে। যার মধ্যে খুজেস্তান, কুর্দিস্তান, আজারবাইজান পুর্ব এবং পশ্চিম, হুরমোজগান, বুশেহের, খোরাশান রেজাভি এবং কেরমান শাহ রেড জোনে রয়েছে।

যেসব এলাকায় জনগণ স্বাস্থ্য দিক-নির্দেশনা মানছেন না সেসব এলাকায় ফের কঠোরতা অবলম্বন করা হতে পারে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৪০ ভাগ যারা করোনায় মারা গেছেন হার্ট, ডায়াবেটিক, প্রেসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

ইতোমধ্যে ইরানের বিভিন্ন শহরে করোনা সেন্টারগুলো ভর্তি হয়ে যাওয়ায় আবারও করোনা রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল বৃদ্ধি করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়