আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ৩০ জুন ২০২০
আপডেট: ১৩:৪৭, ৩০ জুন ২০২০
আপডেট: ১৩:৪৭, ৩০ জুন ২০২০
ভারতের অন্ধ্রপ্রদেশে গ্যাস দুর্ঘটনায় নিহত ২
ভারতের অন্ধ্রপ্রদেশে রাসায়নিক কারখানায় গ্যাস লিক হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুই শ্রমিকের নাম নরেন্দ্র এবং গৌরী শঙ্কর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪ জন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।
প্রাথমিকভাবে জানা গেছে মঙ্গলবার ভোরের দিকে বিশাখাপত্তনমের পারাওয়ারা এলাকায় ‘সেইনর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড’ নামে একটি ফার্মা কোম্পানি থেকে বেঞ্জিমিডাজোল গ্যাস লিক হয়।
দুর্ঘটনার সময় ওই কারখানার ভিতর ৩০ জন কাজ করছিলেন। বিষাক্ত গ্যাসে ছয় জন অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এরপরই তাদের দুইজনের মৃত্যু হয়।
গ্যাস লিকের সঠিক কারণ জানা গেলেও কারখানার কর্মকর্তাদের আশঙ্কা যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার পরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা কালেক্টর ভি.বিনয় চাঁদ, পুলিশ কমিশনার আর.কে.মীনা সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। গ্যাস লিকের প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস.জগন মোহন রেড্ডি।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















