ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ৩০ জুন ২০২০

চীনে নতুন ফ্লু ভাইরাসের সন্ধান

চীনে করোনাভাইরাসের আক্রমণের মধ্যে চলে আসলো আরেক ভাইরাস। চীনে মহামারি তৈরি করার সম্ভাবনা আছে এমন আরেকটি নতুন ফ্লুয়ের আর্বিভাবের পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন এ ফ্লু ভাইরাসটি শূকরের মধ্যে পাওয়া গেলেও তা মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে, এমনকি, মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণ ঘটাতে পারে।

ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস জার্নাল প্রসিডিংস-এ তারা লিখেছেন, এ ভাইরাসটি শূকরের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যবস্থা করা এবং এটি নিয়ন্ত্রণের জন্য সোয়াইন শিল্পে কর্মরত কর্মীদের নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করা উচিত।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নতুন এ ভাইরাসটির আরও রূপান্তর ঘটতে পারে এবং এটি সহজেই ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে বিশ্বব্যাপী প্রকোপ আকার ধারণ করতে পারে বলে গবেষকরা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি কোনো তাৎক্ষণিক সমস্যা না হলেও এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হওয়ার “সব সম্ভাবনা” রয়েছে। তাই এ ভাইরাসটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি।

ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নতুন ধরনের এই প্রজাতি (স্ট্রেইন) প্রতিরোধ করার মতো ক্ষমতা মানুষের দেহে খুব কম কিংবা নাও থাকতে পারে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়