ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৩০ জুন ২০২০
আপডেট: ২১:৫৪, ৩০ জুন ২০২০

পাপুল কাণ্ডে জড়িত থাকায় কুয়েতে স্বরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি বরখাস্ত

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি এমপি শহিদ ইসলামকে (কাজী পাপুল) আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ নেয়ায় জড়িত থাকার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এই সংক্রান্ত আদেশ জারি করেন বলে একটি প্রতিবেদনে জানায় দেশটির সংবাদমাধ্যম আরব টাইমস।

আরব টাইমসের খবরে বলা হয়, বাংলাদেশি সংসদ সদস্যের ঘটনা তদন্তের পর আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভিযোগে মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে সোমবার আরব টাইসমের খবরে বলা হয়, বাংলাদেশি এমপি পাপুলের ব্যক্তিগত মোবাইল ফোনে কুয়েতের স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ বেশ কয়েকজন এমপির বিষয়ে তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা।

বাংলাদেশি সাংসদের মোবাইল ফোনে পাওয়া ছবি ও তার অফিসের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে কুয়েতের যেসব কর্মকর্তাদের দেখা গেছে প্রত্যেককে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

অর্থ ও মানবপাচার, ভিসা বাণিজ্য ও ঘুষ লেনদেনের অভিযোগে বর্তমানে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রয়েছে এমপি পাপুল। গত ২৪ জুন বাংলাদেশি এই এমপিকে কুয়েতের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে ২১ দিনের জন্য জেলে পাঠানো হয়। এর আগে টানা ১৭ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এমপি পাপুলকে গত ৬ জুন কুয়েতে গ্রেপ্তার করে কুয়েত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছে। কুয়েতের দুই সরকারি কর্মকর্তা ও এক স্থানীয়কে ভিসা বাণিজ্যের জন্য বিপুল পরিমাণ ঘুষ দেয়ার বিষয়টি পাপুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ৫০ লাখ কুয়েতি দিনারসহ (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) পাপুলের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়