আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১০, ১ জুলাই ২০২০
আপডেট: ০০:১২, ১ জুলাই ২০২০
আপডেট: ০০:১২, ১ জুলাই ২০২০
ভারতের বিহারে করোনার উপসর্গ নিয়ে বিয়ে, পরের দিনই বরের মৃত্যু
শরীরে কোভিডের সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল বিয়ের কয়েক দিন আগে থেকেই । তবে তিনি তা উপেক্ষা করে বিয়ে করেন। আর বিয়ের পর দিনই মারা যান ভারতের বিহারের এক তরুণ। সদ্য বিবাহিত ওই তরুণ মারা তো গেলেনই, সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষজনের শরীরেও ছড়িয়ে দিয়ে গেলেন এই মহামারি। সূত্র:এনডিটিভি
বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬৯ জনের শরীর থেকে নমুনা নিয়ে কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৯ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে এবং ৩১ জন আগে থেকেই করোনা পজিটিভ ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে , মৃত ওই যুবক বিয়ের আগে গাড়িতে করে বিহার থেকে কিছুদিনের জন্য দিল্লি এসেছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছুদিন কোয়ারেন্টিনেও ছিলেন। তখন যুবকের মধ্যে সেভাবে কোনও লক্ষণ দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই তার শরীরে করোনার কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে, যদিও তিনি সেটা উপেক্ষা করেন।
আর বিয়ের পরের দিনই তিনি মারা যান। সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারকরাও তার থেকে সংক্রমিত হন।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















