ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১১, ১ জুলাই ২০২০

অ্যাপ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ বেইজিং

সম্প্রতি চীনের সাথে সীমান্ত দ্বন্দ্বের ধারাবাহিকতায় চীনকে জবাব দিতে ভারত সরকার টিকটক, ইউসি ব্রাউজার, বিগো লাইভ, হেলো, শেয়ার-ইটের মতো ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। মোবাইল, ট্যাব-সহ কোনও প্রকার গ্যাজেটেই আর ব্যবহার করা যাবে না ওই সব অ্যাপ। ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং দেশের সার্বিক সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমনটাই দাবী করে ভারত।

ভারত সরকারের এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে বেইজিং । পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান জানান, এ বিষয়ে চীন বেশ চিন্তিত। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলোর অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতেরই। সেই দিকটি ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সন্ধ্যায় টিকটক, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ সরকারি নির্দেশিকা মেনে গুগল ও অ্যাপেল তাদের প্লে স্টোর থেকে সরিয়ে নেয় ভারত। তবে, এখনও ভারতে কিছু কিছু ব্যবহারকারীর স্মার্টফোনে চালু রয়েছে বিভিন্ন চীনা অ্যাপ। সময়ের সঙ্গে ধীরে ধীরে এগুলোও বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়