আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১, ১ জুলাই ২০২০
পাকিস্তানি পাইলটদের ছাটাই করল ভিয়েতনাম: লাইসেন্স জালিয়াতি
গত মাসে পাকিস্তানে পাইলটদের ভুলে একটি বিমান দূর্ঘটনা হয়। এতে ক্রু ও যাত্রীসহ ৯৭ জন প্রাণ হারান। এরপরই জানা যায় পাকিস্তানের ৪০ শতাংশ পাইলটই ভুয়া লাইসেন্স দিয়ে বিমান চালাচ্ছেন। দেশটির বিমানমন্ত্রী গোলাম সরোয়ারও বিষয়টি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। পার্লামেন্টেও তিনি বিমান বিধ্বস্তের জন্য পাইলটদের ভুলকেই দায়ি করেন।
গোলাম সরোয়ার জানান, পাকিস্তানের ২৬২ জন পাইলট নিজে পরীক্ষাই দেন নি। দুর্নীতির মাধ্যমে অন্য কাউকে দিয়ে নিজের পরীক্ষা দিয়ে তারা পাশ করে নিয়েছেন। তারা শুধু দেশে নয়, দেশের বাইরে গিয়েও ওই ভুয়া লাইসেন্স দেখিয়ে চাকরি করছেন।
এরই জের ধরে ভিয়েতনামের বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করা সকল পাকিস্তানি পাইলটদের চাকরিচ্যুত করেছে দেশটির বিমান কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটিএ-র থেকে এ বিষয়ে একটি সতর্কতা পেয়েছে ভিয়েতনাম। এতে ভিয়েতনামকে সতর্ক করে জানানো হয়, দেশটিতে কাজ করা পাকিস্তানি পাইলটদের বড় অংশ ভুয়া লাইসেন্সধারী। এরপরই দেশটি পাকিস্তানি সকল পাইলটদের চাকরিচ্যুতের নির্দেশ দেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এরপরই বিশ্বজুড়ে পাকিস্তানি পাইলটদের বিষয়ে সতর্কতা জারি করে আইএটিএ। তারা জানায়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পাইলটদের লাইসেন্সে অনিয়ম পাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ন্ত্রণে মারাত্মক ঘাটতি প্রতিফলিত হয়। এরভিত্তিতে সোমবার ভিয়েতনামের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএভি) এক বিবৃতিতে জানায়, একযোগে সব পাকিস্তানি পাইলটদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
একইসঙ্গে ভবিষ্যতেও পাকিস্তানি পাইলটদের নিয়োগ বন্ধ করে দেয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তান থেকে ইস্যু করা লাইসেন্স দিয়ে ভিয়েতনামে কেউ পাইলট হিসেবে কাজ করতে পারবেন না। ভিয়েতনাম এয়ারলাইন্সের পর বাম্বো এয়ারলাইন্সও জানিয়েছে তারা পাকিস্তানি পাইলটদের চাকরিচ্যুত করতে চলেছে। ধারণা করা হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশেও একইরকম সমস্যায় পরতে যাচ্ছে পাকিস্তানের পাইলটরা।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















