আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩, ১ জুলাই ২০২০
টেক্সাসে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনা
যুক্তরাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন কমপক্ষে এক লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ। এই হিসাব অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। বিশ্বজুড়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫ লক্ষ ১২ ছাড়িয়েছে। লকডাউন শিথিল করার পরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অনেক রাজ্যে ব্যাপকভাবে করোনা সংক্রমণ দেখা দিয়েছে।
এরমধ্যে টেক্সাসে করোনাভাইরাস ‘দ্রুততার সঙ্গে ভয়াবহ রূপ’ নিয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবোট রোববার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত দু’এক সপ্তাহে গড়ে প্রতিদিন সংক্রমণের সংখ্যা দুই হাজার থেকে বেড়ে কমপক্ষে পাঁচ হাজারে দাঁড়িয়েছে।
এসব রাজ্যের হাসপাতালগুলো আবার রোগীতে উপচে পড়ার সতর্কতা দেয়া হয়েছে। এ অবস্থায় গ্রেগ অ্যাবোট বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে দিনে ৫ হাজার রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। কোভিড-১৯ পরীক্ষায় যতদিন প্রয়োজন বাড়তি চাহিদার কিট টেক্সাসকে সরবরাহ দেয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।তিনি টেক্সাসের অধিবাসীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। গ্রেগ অ্যাবোটের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি সংক্রমণ হয়েছে।
সংক্রমণ বৃদ্ধির ফলে টেক্সাস, ফ্লোরিডা এবং অন্য রাজ্যগুলোতে বিধিনিষেধ আবার কড়াকড়ি করা হয়েছে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















