আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ১ জুলাই ২০২০
ভারতে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে নতুন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫০৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার(১ জুলাই) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে রেকর্ড মৃত্যুর কারণে দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৪১০ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬৫৩ জন।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ৭৯২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ লাখ ২০ হাজার ৪০৩ জন। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৪৭ হাজার ৯৭৯ জন।
আক্রান্তদের মধ্যে প্রায় সবই মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা ও কর্নাটকের বাসিন্দা।
মহারাষ্ট্রেই মারা গেছে ৭ হাজার ৮৫৫ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ হারিয়েছে ২ হাজার ৭৪২ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছে ১ হাজার ৮৪৬ জন। তামিলনাড়ুতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০১ জনে দাঁড়িয়েছে।
এদিকে, উত্তরপ্রদেশে ৬৯৭, পশ্চিমবঙ্গে ৬৬৮, মধ্যপ্রদেশে ৫৭২, রাজস্থানে ৪১৩, তেলঙ্গানায় ২৬০, কর্নাটকে ২৪৬, হরিয়ানায় ২৩৬, অন্ধ্রপ্রদেশে ১৮৭ এবং পাঞ্জাবে ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















