আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৭, ২ জুলাই ২০২০
আপডেট: ০১:০৮, ২ জুলাই ২০২০
আপডেট: ০১:০৮, ২ জুলাই ২০২০
ইউরোপের আকাশে সাময়িক নিষিদ্ধ পাকিস্তানি বিমান
সম্প্রতি জাল ও সন্দেহজনক ফ্লায়িং লাইসেন্স থাকার অপরাধে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ পাইলটকে বহিষ্কার করেছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা। এ খবর প্রকাশের পরই ইউরোপের আকাশে পাকিস্তানের বিমান আগামী ছয় মাস প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি পাইলটদের অযোগ্যতাকে কারণ হিসেবে উল্লেখ করে এই নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি।
ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির পক্ষ থেকে পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাকি পাইলটরা কতটা দক্ষ এবং আদৌ কোনো যোগ্যতা আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে সংস্থাটির।
ইউরোপীয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সংসদে সম্প্রতি যে তদন্তের তথ্য জমা দেওয়া হয়েছে তাতেই স্পষ্ট, পাকিস্তানের জারি করা বড় অংশের ফ্লায়িং লাইসেন্সের কোনো মূল্য নেই। আর ঠিক এ কারণেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) এবং আরো একটি বেসরকারি পাকিস্তানি বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো ইইউর পক্ষ থেকে।
পাকিস্তানের সরকারি এক তদন্তে দেখা গেছে, দেশের ৮৬০ জন পাইলটের মধ্যে ২৬২ জন পাইলটের লাইসেন্সই জাল। তার মধ্যে পিআইতে কর্মরত ৪৩৪ জন পাইলটের মধ্যে ১৪১ জনের কাছে রয়েছে জাল লাইসেন্স।
এই তথ্য সামনে আসার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে জানিয়েছেন, দ্রুত তিনি পিআইসহ আরো বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে সংস্কারকাজে হাত দেবেন।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















