ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ২ জুলাই ২০২০
আপডেট: ০১:২৯, ২ জুলাই ২০২০

ভারতকে কোণঠাসা করতে লাদাখ সীমান্তে চীনের ক্ষেপণাস্ত্র স্থাপন

সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে চলমান বিরোধের জেরে এবার দুই দেশ প্রস্তুতি নিচ্ছে সম্মুখ সংঘর্ষের। ভারতকে কোণঠাসা করতে লাদাখের কাছাকাছি তিব্বতে বিমানবিধ্বংসী শক্তিশালী ক্ষেপণাস্ত্র এস-৩০০ ও এস-৪০০ এনে জড়ো করেছে বেইজিং

এ ছাড়া চীন গালওয়ান নদী উপত্যকা, হট স্ক্রিং ও প্যাংগং সো এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একটু একটু করে সমরসজ্জা বাড়িয়ে চলেছে।

বসে নেই ভারতও। এরই মধ্যে লাদাখে পৌঁছে গেছে প্রায় ৫০ হাজার অতিরিক্ত ভারতীয় সেনা। টি-৯০ ভীষ্ম ট্যাংক, বসানো হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও এয়ার সার্ভেল্যান্স সিস্টেম।

গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ভারতের। ৬ জুন উভয়পক্ষের প্রথম দফা বৈঠকে কোনো ফল আসেনি। গত ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়