ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ২ জুলাই ২০২০

সৌদিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছুঁই ছুঁই

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো তিন হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন এছাড়া আরো ৪৯ জন।

এ নিয়ে সৌদিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৯৮ জনে। নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৯৯৪ জন। মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩২ হাজার ৭৬০ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ হাজার ৭৬৭ জন। এদের মধ্যে দুই হাজার ২৭২ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত প্রায় এক কোটি চার লাখ ৮৮ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সোয়া পাঁচ লাখের মতো মানুষ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়