আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ২ জুলাই ২০২০
মিয়ানমারে পাথরের খনিতে ভূমিধস, ৫০ জনের মৃত্যু
বৃহস্পতিবার মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনের বেশি শ্রমিক।
মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।
জানা গেছে, কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দূর্ঘটনা ঘটে নিহত ও আটকে পড়াদের সবাই খনি শ্রমিক। তারা জেড পাথর সংগ্রহ করছিল।
মিয়ানমারের ফায়ার সার্ভিসের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কাচিনের হাপাকান্ত এলাকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এখানে খনি শ্রমিকদের তেমন কোনো নিরাপত্তা নেই।
অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















