ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২ জুলাই ২০২০

ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার উইকস আর নেই

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার স্যার এভারটন উইকস আর নেই। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত বছরের জুনে হার্ট অ্যাটাকের পর থেকেই অসুস্থতায় ভুগছিলেন উইকস। বুধবার বার্বাডোসে নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

উইন্ডিজ ক্রিকেটের বিখ্যাত 'থ্রি ডব্লিউজ' এর একজন ছিলেন স্যার এভারটন উইকস। যার দখলে এখনও টেস্ট ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে শতক হাঁকানোর রেকর্ড বহাল আছে।

উইকসের মৃত্যুতে শোক জানিয়েছে এমসিসি, আইসিসিও।

তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জন উইকসের পথ অনুসরণ করেছেন তার এক ছেলে। তার ছেলে ডেভিড মারি ১৯৭৮ সাল থেকে ১৯৮২ পর্যন্ত ১৯ টি টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে।

উইকসের মৃত্যুতে শোক জানিয়ে ক্রিকেট উইন্ডিজ বলেছে, ‘আজ এক আইকনের মৃত্যুতে আমাদের হৃদয় ভারাক্রান্ত। একজন কিংবদন্তী, আমাদের নায়ক, স্যার এভারটন উইকস। তার পরিবার, বন্ধু এবং বিশ্বজুড়ে থাকা অসংখ্য সমর্থকদের প্রতি আমাদের সমবেদনা।’

 আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়