ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২ জুলাই ২০২০
আপডেট: ১৫:১৬, ২ জুলাই ২০২০

ভারতে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ৬ লাখ

ভারতে প্রতিদিনই হাজার হাজার মানুষকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হচ্ছে। দেশটিতে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ৬ লাখ ৫ হাজার ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৮৫৫ জন।

দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৯৫ জন।  ভারতে বর্তমানে এক্টিভ কেস আছে ২ লাখ ২৭ হাজার ৯২৫ টি। সেখানে আশঙ্কাজনক কেস আছে ৮৯৪৪টি।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪২৮ জন এবং মারা গেছে ৪৩৮ জন।

মহারাষ্ট্রে নতুন করে ৫ হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছে। অপরদিকে তামিলনাড়ুতে ৩ হাজার ৮৮২ জন এবং দিল্লিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪২ জন।

ভারতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ৯০ শতাংশই ১০ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা ও কর্নাটকের বাসিন্দা।

দিল্লিতে অবশ্য সংক্রমণের হার আগের তুলনায় কমেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, বিশেষজ্ঞরা রাজধানীতে করোনা যে হারে ছড়াবে বলে আশঙ্কা করেছিলেন, তার চেয়ে অনেক কম সংক্রমণ হয়েছে।

এদিকে সোমবার কেন্দ্রীয় সরকার ‘আনলক টু’ ঘোষণা করে। এতে বলা হয়েছে, কেবল কনটেনমেন্ট জোনে কড়াকড়ি এখনও চলবে। সারা দেশে কোথাও স্কুল-কলেজ এখনও চালু হয়নি। মেট্রো পরিষেবা এবং আন্তর্জাতিক বিমানও বন্ধ রয়েছে। যে কোনও বড় জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়