ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৪, ৩ জুলাই ২০২০

করোনায় ব্রাজিলে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

ব্রাজিলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। একদিনে ৪৪ হাজার ৮শ'র বেশি শনাক্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭৬ হাজারের বেশি।

করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাবে দেখা যাচ্ছে, ব্রাজিলে করোনারোগীর সংখ্যা এখন ১৪ লাখ ৭৬ হাজার পাঁচশ ৮৮৪ জন।গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬০১ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৬১ হাজার ৩১৪ জন।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, দেশটির প্রকৃত অবস্থা খুবই ভয়াবহ। আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলেই আক্রান্তের সংখ্যা কম দেখাচ্ছে। ব্রাজিলে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় সংক্রমণ বেড়েছে এটা আরও বাড়তে থাকবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

দেশটিতে প্রথম করোনারোগী শনাক্ত হয় ২৬ ফেব্রুয়ারি। প্রাদুর্ভাব শুরুর প্রথমদিকে দেশটিতে ভাইরাসটির প্রকোপ ততটা না ছড়ালেও মে ও জুন থেকে প্রকোপ তরতর করে বাড়ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট প্রথমে ভাইরাসটিকে সামান্য ফ্লু বলে অভিহিত করার মাশুল দিতে হচ্ছে পুরো দেশটিকে।

 

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়