ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:৩২, ৩ জুলাই ২০২০

নিউইয়র্কে রেস্টুরেন্টে বসে খাওয়া অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

করোনা মহামারির কারণে বন্ধ থাকা নিউইয়র্ক নগরীর রেস্তোরাঁগুলোতে আউটডোর বা বাইরে থেকে সেবা দেওয়া ও ডেলিভারি সেবা ইতিমধ্যেই চালু হয়েছে। তবে ইনডোর বা রেস্তোরাঁর ভেতরে বসে খাওয়া চালু করতে রাজ্য সরকার এখনই রাজি নয়।

নিউইয়র্কে রেস্টুরেন্টগুলোতে বসে খাওয়ার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ও নগরীর মেয়র বিল ডি ব্লাজিও। বর্তমানে নিউইয়র্কে করোনায় সংক্রমিতের সংখ্যা আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় অনেক কম। তারপরও ১ জুলাই রাজ্যে রেস্টুরেন্টে বসে খাওয়ার সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে, অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা ইনডোর বার ও রেস্তোরাঁকে দায়ী করেছেন। পাশের রাজ্য নিউজার্সিও চলতি সপ্তাহের শুরুতে একই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ‘এখন অবহেলা করার সময় নয়। ইনডোরে যত সব সমস্যা বিদ্যমান। বিজ্ঞানও তা বারবার প্রমাণ করছে। তাই নিউইয়র্ক সিটির রেস্তোরাঁয় ইনডোর ডাইনিং চালু করা এই মুহূর্তে সম্ভব নয়। এক সপ্তাহ আগেও আশাবাদী ছিলাম যে আমরা ইনডোর ডাইনিং চালু করতে পারব। তবে দেশজুড়ে যে সংবাদ নিয়মিত পাচ্ছি, তা দিনদিন খারাপ থেকে বেশি খারাপ হচ্ছে।

গভর্নর অ্যান্ড্রু কুমো ১ জুলাই সংবাদ সম্মেলনে বলেন, সরকার যতটুকু সম্ভব করোনা রোধে কাজ করে যাচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত হচ্ছে না। করোনা শেষ হয়ে যায়নি। এটি এখনো এই দেশ ও এই রাজ্যের যেকোনো জায়গায় ভয়ংকররূপে ফিরে আসতে পারে।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়