বিশ্ব ডেস্ক
আপডেট: ১১:১৮, ৩ জুলাই ২০২০
পাকিস্তানে চীনা সেনা মোতায়েন: কী বলছে সেনাবাহিনী?
ফাইল ছবি
গত কয়েকদিন থেকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, পাকিস্তানে চীনা সেনা মোতায়েন করা হয়েছে এবং ভারতকে চাপে ফেলতে তারা পাকিস্তানি ঘাঁটিও ব্যবহার করছে। তবে ভারতীয়দের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, চীনের কোনো সেনা পাকিস্তানে প্রবেশ করেনি এবং চীনা বাহিনীকে কোনো ঘাঁটি ব্যবহারেরও অনুমতি দেয়া হয়নি।
এ ধরনের খবর ভিত্তিহীন জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতের কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানে চীনা সেনাবাহিনী প্রবেশ করেছে এবং তাদের উত্তরাঞ্চলীয় স্কারদু শহরের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এ ধরনের খবর প্রকাশের মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে কিছু সংবাদমাধ্যম।
পাকিস্তান সেনাবাহিনী বলছে, এমন কোনো ঘটনাই ঘটেনি এবং কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন বাড়ানোর যে খবর প্রচার করা হয়েছে, সেটিও পুরোপুরি মিথ্যা।
এর আগে, গত বছরও এ ধরনের খবর বেরিয়েছিল। সেসময় বলা হয়েছিল, চীনকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়েছে পাকিস্তান। তবে ইসলামাবাদ বরাবরই এসব খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছে।
সূত্র: পার্সটুডে
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















