ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৩ জুলাই ২০২০
আপডেট: ১১:১৮, ৩ জুলাই ২০২০

করোনাভাইরাস

বিশ্বে সংক্রমণের নতুন রেকর্ড, একদিনে মৃত্যু ৫১৫৫

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ আবারও দেখলো বিশ্ব। প্রথমবারের মতো একদিনে দুই লাখ ৮ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার ১৫৫ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৩৬ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি নয় লাখ ৮৪ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৬১ লাখ ৪০ হাজার ৬৪৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ ১ হাজার ২৭৭ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬২ হাজার ছুঁই-ছুঁই। গত একদিনে ৪৭ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ১ হাজার।

মেক্সিকোতে গত একদিনে মারা গেছেন ৭৪১ জন। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে ২৮ হাজারের বেশি প্রাণ গেল, যা স্পেনের চেয়েও বেশি। গত একদিনে দেশটিতে শনাক্ত পাঁচ হাজার ৬৮১ জন। মোট প্রায় ২ লাখ ৩৫ হাজারের বেশি সংক্রমিত।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৬৮৭ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩১ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৮ লাখ ৩৭ হাজারের বেশি সংক্রমিত।

এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। ৩৩৭ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১৮ হাজারের বেশি। নতুন ২১ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ছয় লাখ ছাড়িয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়