বিশ্ব ডেস্ক
আপডেট: ১১:২২, ৪ জুলাই ২০২০
বিশ্বজুড়ে করোনাভাইরাস
একদিনে দুই লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৫১৭০
ফাইল ছবি
করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ আবারও দেখলো বিশ্ব। প্রথমবারের মতো একদিনে দুই লাখ ৯ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার ১৭০ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ১১৩ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি ১১ লাখ ৯০ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৬২ লাখ ৯৭ হাজার ৯১১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ ১ হাজার ২৬৪ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৪১ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ৪৩ হাজার।
মেক্সিকোতে গত একদিনে মারা গেছেন ৭৮৯ জন। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে ২৯ হাজারের বেশি প্রাণ গেল, যা স্পেনের চেয়েও বেশি। গত একদিনে দেশটিতে শনাক্ত ছয় হাজার ৪১৪ জন। মোট প্রায় ২ লাখ ৩৮ হাজারের বেশি সংক্রমিত।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৬১৬ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩২ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৮ লাখ ৯০ হাজারের বেশি সংক্রমিত।
এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। ৪৪৪ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১৮ হাজারের বেশি। নতুন ২২ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আইনিউজ/এইচ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















