বিশ্ব ডেস্ক
আপডেট: ১১:৩৯, ৪ জুলাই ২০২০
যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিন ৫০ হাজারের বেশি আক্রান্ত
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ৫৭ হাজার ৬৮৩ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে একদিনে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এটি নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে টানা তৃতীয় দিন ৫০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র
পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৭ লাখ ৯৩ হাজার ২২ জনে দাঁড়ালো। এর আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫৩ হাজার ৬৯ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আরো ৭২৮ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ৪০৫ জনে দাঁড়ালো।
এ মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে পরপর তৃতীয় দিন রেকর্ড সংখ্যক মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলো।
বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য গুলোতে করোনাভাইরাসের নতুন বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা আবার অনেক বেড়ে যাওয়ার কারণে এ দুই অঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।
আইনিউজ/এইচ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















