ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ৪ জুলাই ২০২০
আপডেট: ১৪:২৪, ৪ জুলাই ২০২০

সৌদি আরবে ইয়েমেনের ড্রোন হামলা

সৌদি আরবে কাসিফ কে২ ড্রোন দিয়ে কয়েক দফা হামলা চালিয়েছে ইয়েমেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রেস টিভি।

ইয়েমেনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের বেশ কয়েকটি ড্রোন সৌদি আরবে হামলা চালিয়েছে। এদিকে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন চালিয়ে যায় তবে তাদের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে।

জানা গেছে, শুক্রবার(৩ জুলাই) বিকেলে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত ও নাজরান শহরে হামলা চালায় ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র জানান, সৌদি আরবের নাজরান বিমানবন্দরের কন্ট্রোল রুম, অস্ত্রের গুদাম এবং খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

জেনারেল ইয়াহিয়া বলেন, যতক্ষণ পর্যন্ত ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ আমরা তাদের সামরিক বাহিনী ও মূল ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে যাব। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়