আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ৪ জুলাই ২০২০
টানা বর্ষণে জাপানে বন্যা-ভূমি ধসের আশঙ্কা
টানা বর্ষণে জাপানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমি ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানে দুজনের মৃত্যু ও ১৩ জনের নিখোঁজ রয়েছেন।
কিউশো পার্বত্য অঞ্চলের কুমামোতো ও কাগোশিমা এলাকায় প্রচুরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জাপানের জাতীয় আবহাওয়া অফিস। স্থানীয় জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ৭৬ হাজারের বেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ চালাতে পাঠানোর জন্য সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে প্রস্তুত করে রাখার নির্দেশ দিয়েছেন আবে। জনসাধারণের জীবন বাঁচাতে সর্বোচ্চ পর্যায়ে জরুরি পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কুমামোতো অঞ্চলের দুর্যোগ বিভাগের কর্মকর্তা নাওসাকা মিয়াহারা জানিয়েছেন, সেই এলাকায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে; অপরজনের মৃত্যু হয়েছে ভূমি ধসে।
এএফপিকে তিনি বলেন, “সকাল পর্যন্ত ১৩ জন মানুষকে পাওয়া যাচ্ছে না। তবে সংখ্যাটা পরিবর্তিত হতে পারে। আমরা এখনো পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















