ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৫, ৫ জুলাই ২০২০

দ্রুতই আসছে কোভিড-১৯ এর কার্যকরি ঔষধ: হু

দ্রুতই সম্ভাবনা রয়েছে কোভিড-১৯ চিকিৎসায় কার্যকরি ঔষধ আবিষ্কারের, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম। শুক্রবার তিনি এ তথ্য জানিয়ে বলেন, ইতিমধ্যে এর পরীক্ষা চালানো হয়েছে, দ্রুতই এর ফল পাওয়া যাবে। এটি কার্যকর হবে এমনটাই আশা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, বিশ্বজুড়ে ৩৯টি দেশ থেকে ৫৫০০ জন রোগিকে এরইমধ্যে ওই পরীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা স্বেচ্ছায় পরীক্ষায় অংশ নিতে সম্মত হয়েছেন। আগামি দুই সপ্তাহের মধ্যেই এর ফলাফল জানা যাবে। আশা করা হচ্ছে, ইতিবাচক ফল পাওয়া যাবে।

বিশ্বজুড়ে করোনার হানা দেয়ার পরপরই যুক্তরাষ্ট্র ও চীনসহ অনেক দেশই ভ্যাকসিন আবিষ্কারে তোড়জোড় শুরু করে। দেশ ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের অনেকটাই এগিয়ে গিয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও।

একটি কার্যকরি ভ্যাকসিন আসতে লাগতে পারে আরো প্রায় এক বছর। এরমধ্যে যদি ঔষধ পাওয়া যায় তাহলে তা লাখো মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হবে।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়