বিশ্ব ডেস্ক
আপডেট: ০৮:৫২, ৫ জুলাই ২০২০
সাড়ে ৬৪ লাখ মানুষের করোনা জয়
ফাইল ছবি
বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সাড়ে ৬৪ লাখ ছুঁইছুঁই করছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৬৪ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। প্রতিদিন এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর খুব দ্রুতই এটি ছড়িয়ে পড়ে সমগ্র চীনে। অতঃপর, সেখান থেকে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে।
চীন থেকে ভাইরাসটি ছড়ালেও এটিতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশসমূহ।
বিশ্বে করোনা থেকে সবচেয়ে বেশি সেরে ওঠার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখ ৬০ হাজার ৪০৫ জন মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তালিকার দ্বিতীয়তে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৮৭৯ জন। এছাড়া করোনার উৎপত্তিস্থল চীনে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৫১৬ জন।
এদিকে বাংলাদেশেও বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে ৭০ হাজার ৭২১ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
আইনিউজ/এইচ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















