ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ৫ জুলাই ২০২০
আপডেট: ০৯:৪০, ৫ জুলাই ২০২০

চীনা আর্মির কাছে ভারতীয় বাহিনী কিছুই নয়: হু শিজিন

চীনের কমিউনিস্ট সরকারের মুখপত্র ও গ্লোবাল টাইমসের এডিটর-ইন-চিফ হু শিজিন মোদির লাদাখ সফর নিয়ে টুইট করে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সেখানে মোদির সফরকে রাজনৈতিক চমক বা স্টান্ট বলে ব্যাখ্যা করেছেন। এর পরেই চরম হুঁশিয়ারি।

টুইটে তিনি লিখেছেন, আমি বুঝতে পারছি প্রধানমন্ত্রী মোদির সীমান্তে রাজনৈতিক চমক দেখিয়ে কড়া কড়া কথা বলা দরকার হয়ে পড়েছে। কিন্তু দয়া করে চুপিচুপি সীমান্তে ভারতীয় সেনাদের বলে দিন, যে চীনকে তোমরা চেন, সে কিন্তু ভারতের চেয়ে অনেক বেশি শক্তিধর। পিএলএর সঙ্গে যেন তারা পাল্লা দিতে না যায় কেননা পিএলএর কাছে তারা কিছুই নয়।

ভারতীয় সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ভুলেও যেন চীনের পিপলস লিবারেশন আর্মির ধারে-কাছে না আসে ভারতীয় সেনাবাহিনী।

প্রসংগত, শুক্রবার হঠাৎ লাদাখ পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সীমান্তে দাঁড়িয়েই চীনকে কড়া বার্তা দেন।

মোদি বলেন, 'গালওয়ান আমাদের'। লাদাখ সীমান্তে মোতায়েন সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার ভোরেই লাদাখে পৌঁছেন নরেন্দ্র মোদি।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়