বিশ্ব
প্রকাশিত: ১১:০৯, ৫ জুলাই ২০২০
দ. চীন সাগরে চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক মহড়া
দক্ষিণ চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার জলসীমায় চীনের সামরিক মহড়ার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র দুটি পরমাণু রণতরী পাঠিয়েছে।
আলজাজিরা জানায়, শনিবার দক্ষিণ চীন সাগরে মার্কিন ওই রণতরী দুটি মহড়া চালিয়েছে।
তবে কোন এলাকায় মহড়া চালানো হয়েছে তা সুনির্দিষ্ট করে বলেনি মার্কিন নৌবাহিনী।
এক বিবৃতিতে নৌবাহিনী বলেছে, ‘মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের সমর্থনে’ দক্ষিণ চীন সাগরে এই সামরিক মহড়া চালানো হয়েছে।
এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে বলেছিল, ‘১ থেকে ৫ জুলাই পর্যন্ত দক্ষিণ চীন সাগরে প্যারাসেল দ্বীপপুঞ্জ এলাকায় পিপলস রিপাবলিক অব চায়নার (পিআরসি) সামরিক মহড়া চালানোর সিদ্ধান্তের ব্যাপারে প্রতিরক্ষা বিভাগ উদ্বিগ্ন।’
পরে দুটি পরমাণু রণতরী দক্ষিণ চীন সাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। রণতরী দুটি হলো- ইউএসএস নিমিৎজ ও ইউএসএস রোনাল্ড রিগ্যান।
প্যারাসেল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে।
প্রায় ১৫ হাজার কিলোমিটার বিস্তৃত দক্ষিণ চীন সাগরের ৯০ ভাগের মালিকানা দাবি করে আসছে চীন। এনিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ রয়েছে।
যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ভূখণ্ডগত দাবি প্রত্যাখ্যান করে আসছে। চীনের সঙ্গে বিরোধে ওই দেশগুলোকে সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















