ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৫ জুলাই ২০২০

বিশ্বে করোনায় একদিনেই আক্রান্ত ২ লাখ ১২ হাজার

করোনাভাইরাসের উৎপত্তি স্থল চীন। গত বছরের ডিসেম্বরে চীনেই হুবেই প্রদেশর উহান শহরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। বিশ্বের সব দেশ ছড়িয়েছে এই করোনাভাইরাস। মহামারী আকার ধারণ করেছে এই ভাইরাস।

মহামারী করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বে একদিনে সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমতি হয়েছে ২ লাখ ১২ হাজার ৩২৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিদিন সংক্রমণের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ২১৩ জন এবং ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ১০৫ জন। সূত্র: সিনহুয়া

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়