আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ৫ জুলাই ২০২০
ভারতে করোনা পরিস্থিতির অবনতি
ভারতে চলছে করোনার দাপট। ভারতে করোনা পরিস্থিতির অসম্ভব অবনতি হয়েছে। আবারও দেশটিতে সর্বোচ্চ হারে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬১৩ জনের। নতুন করে সংক্রমণের জেরে মোট সংক্রমণ পৌঁছেছে ৬ লাখ ৭৩ হাজারত ১৬৫ জনে। মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ২৬৮ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানানো হয়েছে।
এই নিয়ে টানা ৯ দিন দেশটিতে করোনা সংক্রমণ ১৮ হাজারেরর বেশি শনাক্ত হল। জুলাই মাসের শুরু থেকেই ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ।
ইতিমধ্যেই দেশের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড মহারাষ্ট্রে।মহারাষ্ট্রে করোনার সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে। শনিবার রাত পর্যন্ত মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৪ জনে দাঁড়িয়েছে। সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডের পাশাপাশি একদিনে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যুরও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৬৭১ জনে দাঁড়িয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















