বিশ্ব
প্রকাশিত: ১৩:৫১, ৫ জুলাই ২০২০
মাস্ক না পরা নাগরিকরা রাষ্ট্রীয় সুবিধা পাবেন না: রুহানি
ইরানের যেসব নাগরিক মাস্ক পরবেন না, তারা রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। আর কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যর্থ হলে এক সপ্তাহের জন্য সেটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন রুহানি। খবর রয়টার্সের।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছেন, অন্যদের সে ব্যাপারে অবগত করার ধর্মীয় দায়িত্ব রয়েছে তাদের। নিজের আক্রান্ত হওয়ার তথ্য গোপন রাখাটা অন্যদের মানবাধিকারের লঙ্ঘন।
এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করার পর ইরানের ৫ প্রদেশের বিভিন্ন শহরে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমন পরিস্থিতিতে রোববার থেকে এসব শহরে কঠোর বিধিনিষেধের পাশাপাশি উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে জনসাধারণের জন্য।
ইরানে রোববার পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪০৮ জন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















