আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ৫ জুলাই ২০২০
জাপানে বন্যা-ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি
টানা বর্ষণের কারণে জাপানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আরও অনেকেই নিখোঁজ রয়েছেন।
গত কয়েকদিন ধরে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিউশো পার্বত্য এলাকার কুমামোতোয় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। ভেঙে পড়েছে ওই এলাকা অনেক ঘরবাড়ি। বন্যার পানিতে ভাসতে দেখা গেছে অনেক যানবাহন।
বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক সেতু। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুমামোতো অঞ্চলের বাসিন্দারা। এরই মধ্যে বন্যা কবলিত এলাকা থেকে ২ লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
আশ্রয়কেন্দ্রগুলোতে যাতে করোনা সংক্রমণ না হয় তাই নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী রায়োতা তাকেদা সাংবাদিকদের বলেছেন, “সংক্রমণ ছড়ানো রুখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সেই সঙ্গে যাদের বাড়ি ছেড়ে এখানে আসতে হয়েছে তাদের যতটা সম্ভব আরামদায়ক বসবাসের নিশ্চয়তা দেওয়ার চেষ্টা থাকবে।”
বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্থানীয় কুমা নদীর আশপাশের বাসিন্দারা। উদ্ধারকর্মী ও সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্যরা বোট ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, জাপানের রবিবার সন্ধ্যার দিকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। তাতে বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বরে ধারণা করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















