আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ৫ জুলাই ২০২০
বাতাসে করোনা ছড়ানোর ভয়ঙ্কর তথ্য নিয়ে সতর্কবার্তা
মহামারি করোনাভাইরাসে অস্থিতিশীল গোটা বিশ্ব। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও প্রতিষেধক আবিষ্কার করা যাচ্ছেনা। ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে অসহায় হয়ে পড়েছে বিশ্বের আধুনিক চিকিৎসা বিজ্ঞান। বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলছে ভ্যাকসিন তৈরির চেষ্টা।
এমন অবস্থায় করোনাভাইরাসের বাতাসে ছড়ানোর বর্তমান ‘অফিশিয়াল তথ্য’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করেছেন দুই শতাধিক বিজ্ঞানী।
তারা বলছেন, বাস কিংবা ছোট রুমের মতো চাপা জায়গায় এই ভাইরাস ৬ ফুট পর্যন্ত যেতে পারে!
‘এ বিষয়ে আমরা ১০০ শতাংশ নিশ্চিত,’ মন্তব্য করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক লিডিয়া মোরাওস্কা গার্ডিয়ানকে বলেছেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করতে খোলা চিঠি লিখছি। ৩২ দেশের ২৩৯ জন গবেষক চিঠিতে স্বাক্ষর করেছেন। এটি সামনের সপ্তাহে জার্নালে প্রকাশ করা হবে।’
করোনাভাইরাস বাতাসে কতক্ষণ বেঁচে থাকতে পারে বা বাতাসে কতদূর ভ্রমণ করতে পারে, সে বিষয়ে বিজ্ঞানীদের বিভিন্ন মত শুরু থেকেই ছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত একজন ব্যক্তি যদি কোনও একটি জায়গায় হাঁচি বা কাশি দিয়ে চলে যায় এবং পরমুহুর্তে সেই জায়গায় আরেকজন এসে বসে, তাহলে হয়তো পরের ব্যক্তি সংক্রমিত হতে পারেন। তবে দুই-তিন মিনিট পর ওই জায়গায় গেলে সংক্রমণের সম্ভাবনা কম। তবে আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট যেখানে পড়েছে, সেখানে স্পর্শ করার মাধ্যমে আরেকজন ব্যক্তির দেহে ভাইরাস সংক্রমণ হতে পারে।
আবার আবহাওয়াভেদেও বাতাসে ভাইরাসের উপস্থিতির সময়ে তারতম্য হতে পারে। একদম বাতাস না থাকলে সেখানে ভাইরাসের উপস্থিতি বেশিক্ষণ থাকা তাত্ত্বিকভাবে সম্ভব, তবে এর পরিমাণ এতই সূক্ষ্ম যে সেটিকে উপেক্ষা করা সম্ভব। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ও বিবিস
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















