ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ৬ জুলাই ২০২০

বার খুলতেই বেসামাল বৃটেনের তরুণ-তরুণীরা

করোনভাইরাসে প্রায় চার মাস বন্ধ ছিল গোটা ব্রিটেনের বারগুলো। ৪ জুলাই বারগুলোতে গিয়ে ড্রিংক করার অনুমতি মিলতেই ব্রিটিশরা রীতিমতো বেসামাল এক রাত পার করেছেন। অনেক এলাকায় তরুণ-তরুণীদের মাত্রাতিরিক্ত ড্রিংকের কারনে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৪ জুলাই শনিবারকে ‘সুপার ডে’ ঘোষণা কের রেস্টুরেন্ট ও বার খোলার অনুমতি দেন।

৪ জুলাই আসার আগেই প্রশাসনের পক্ষ থেকে ‘ড্রিংকারদের’ আচরণের ব্যাপারে ‘সতর্ক’ থাকতে বলা হয়। কিন্তু সেসব নির্দেশনার কিছুই মানেননি অধিকাংশ মানুষ। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত মদ গিলে ভোর পাঁচটা পর্যন্ত অনেকে রাস্তায় পড়ে ছিলেন।

লিডসের একটি এলাকায় অনেক তরুণ-তরুণীকে পড়ে থাকতে দেথা গিয়েছে।  কোথাও আবার বন্ধুর কাঁধে চড়ে ‘মাতলামি’ করছেন বন্ধু।

৪ জুলাই বিধিনিষেধ শিথিল হলেও অনেক রেস্টুরেন্ট এবং বার বন্ধ দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানই বন্ধ ছিল।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়