ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ৬ জুলাই ২০২০

করোনা জয় করলেন ১০৬ বছর বয়সের প্রবীণ

করোনা জয় করলেন ১০৬ বছর বয়সের প্রবীণ। তিনি ভারতের দিল্লীর বাসিন্দা। ওই ব্যক্তির বয়স যখন ৪ বছর তখন তিনি স্প্যানিশ ফ্লু-তে আক্রান্ত হন এবং সুস্থ হয়ে ওঠেন।

হাসপাতালের এক প্রবীণ চিকিৎসক বলেন, দিল্লিতে উনিই সম্ভবত একমাত্র রোগী যিনি একদা স্প্যানিশ ফ্লু দেখেছেন, আবার করোনা রোগেও আক্রান্ত হলেন। তবে তিনি শুধু সুস্থই হননি, নিজের চিকিৎসাধীন ছেলেরও আগে সুস্থ হতে পেরেছেন।

সম্প্রতি দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই প্রবীণ। তার সঙ্গে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তার ছেলে, স্ত্রী-সহ পরিবারের একাধিক সদস্য। এরই মধ্যে তার ৭০ বছরের ছেলে করোনা থেকে সেরে উঠেছেন।

১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক মহামারী ছিল। ১৯১৮-১৯ সালের স্প্যানিশ ফ্লুতে গোটা বিশ্বে মৃত্যু হয়েছিল ৪ কোটি মানুষের। ১০২ বছর আগে স্প্যানিশ ফ্লু সংক্রমণ ঘটে এবং এতে গোটা বিশ্বে মারা যান প্রায় চার কোটি মানুষ। প্রথম বিশ্বযুদ্ধে সেনারা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার সময়ে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়