বিশ্ব
প্রকাশিত: ১১:৩৭, ৬ জুলাই ২০২০
চীনের সঙ্গে ২৫ বছরের কৌশলগত চুক্তিতে যাচ্ছে ইরান
বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রণ নিতে যাওয়া চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি সই করতে যাচ্ছে ইরান।
রবিবার ইরানের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এ কথা জানান। খবর: এএফপি।
চুক্তি সই হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আত্মবিশ্বাস এবং দৃঢ়তা নিয়ে আমরা চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
ইরানের জ্বালানি তেলের মূল রপ্তানি বাজার চীন। যদিও ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করলে ইরানের তেল রপ্তানিতে ধস নামে।
মিডলইস্টআই জানায়, চীনের সঙ্গে কৌশলগত চুক্তি ইরানের সংবাদমাধ্যমের আলোচিত বিষয়। গত মাসে এই চুক্তির সমালোচনা করে বক্তব্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ।
জেরুজালেম পোস্ট বলেছে, গিলান প্রদেশে সর্বশেষ রাজনৈতিক সফরে আহমেদিনেজাদ চুক্তির বিষয়টি তুলে ধরে একে ‘গোপন সমঝোতা’ হিসেবে আখ্যায়িত করেন এবং এই চুক্তি মেনে না নেওয়ার কথা বলেন তিনি।
অবশ্য চুক্তিকে গোপন কিছু নয় উল্লেখ করে জারিফ বলেন, চুক্তি চূড়ান্ত হলে জাতিকে জানানো হবে। গত ২০১৬ সালের জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সফরকালেই এ ঘোষণা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















