ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ৬ জুলাই ২০২০

এবার করোনায় আক্রান্ত বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী

বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইদি রোকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বর্তমানে তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর রয়টার্সের।

বলিভিয়ায় এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার করোনা রোগী পাওয়া গেছে। মারা গেছেন ১ হাজার ৩৭৮ জন। তবে বলিভিয়া প্রাণঘাতী ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।

কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের করোনা সংক্রমণ চূড়ায় উঠবে আগস্ট ও সেপ্টেম্বরের দিকে।

করোনা যুদ্ধে রোকাকে আবার সঙ্গে পাওয়ার প্রত্যাশা জানালেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনিন আনেজ, ‘ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ অবিরাম চলবে এবং আমি প্রার্থনা করি বলিভিয়ানদের সুস্থ রাখার এই যুদ্ধে আবার আমাদের মন্ত্রী যোগ দেবেন।’

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়