ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ৬ জুলাই ২০২০
আপডেট: ১২:৩১, ৬ জুলাই ২০২০

চলতি বছরের হজে কাবা শরীফ স্পর্শ করা যাবে না

করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত আকারে হজের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। শুধু সৌদিতে অবস্থানরত এক হাজার জন এবারের হজে অংশ নিতে পারবেন।

এবার দেশটির কর্তৃপক্ষ জানাল, ইসলামের পবিত্র নির্দশন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। শুধু তাই নয়; নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের।

এক স্বাস্থ্য নির্দেশনার মাধ্যমে  সৌদি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।  দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানায় সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস।

সোমবার ( ৬ জুলাই) সৌদির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে বলেছে, চলতি বছরে হজ চলাকালীন কাবা শরিফ স্পর্শ করা যাবে না। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় যেমন-নামাজ ও কাবা শরিফ তাওয়াফ করার সময় সামাজিক দূরত্ব (এক হাজি থেকে আরেক হাজির মধ্যকার দূরত্ব দেড় মিটার হবে) বজায় রাখতে হবে। সীমিত সংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন।

আগামী ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে হজের আনুষ্ঠানিকতা। এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়