ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ৬ জুলাই ২০২০

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ছাড়ালো

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (৬ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭৮১ জনের। কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬১ লাখেরও বেশি মানুষ।

সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রে। এর পরেই রয়েছে ব্রাজিল।সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৮ লাখ ৮০ হাজার ১৩০ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯৪৭ জনের। ব্রাজিলে ১৬ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৪ হাজার ৮৬৭ জন। রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জনে।

রাশিয়ার পর সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে রবিবার এক দিনে সর্বোচ্চ ২৪ হাজার ৯১২ জন করোনা রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ১৯ হাজার ২৬৮ জন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়