আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ৬ জুলাই ২০২০
বাংলাদেশিসহ ১৮০ অভিবাসনপ্রত্যাশীদের জন্য দ্বার খুলেছে ইতালি
ভূমধ্যসাগর থেকে ১৮০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের পর আটকে থাকা জাহাজকে অবশেষে তীরে আসার অনুমতি দিয়েছে ইতালি। গত শুক্রবার উদ্ধারকারী জাহাজ ‘দ্য ওশিন ভাইকিং’ যাত্রী-ক্রু উভয়েরই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জরুরি সতকর্তা জারি করেছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার (৬ জুলাই) তাদেরকে সিসিলিতে একটি সরকারি জাহাজে স্থানান্তর করে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে।
সম্প্রতি লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি প্রবেশের সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হয় ওই ১৮০ অভিবাসনপ্রত্যাশী। মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন এসওএস মেডিটারেনি পরিচালিত দ্য ওশেন ভাইকিং জাহাজ তাদের ২৫-৩০ জুন চারটি গ্রুপে উদ্ধার করে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভাসমান ছিল জাহাজটি।কিন্তু তাদের তীরে ফেরার অনুমতি দেওয়া হচ্ছিল না। শুক্রবার (৩ জুলাই) মানবিক জরুরি অবস্থা ঘোষণা করে ওশেন ভাইকিং। অভিবাসনপ্রত্যাশী ও জাহাজের নাবিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত এ অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের অনুমতি দিলো ইতালি।
অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইরিত্রিয়া ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের একজন ২৭ বছর বয়সী বাংলাদেশি রবিউল বিবিসিকে বলেন, ‘আমরা অনেক খুশি। দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছি আমরা। লিবিয়া ছিল জাহান্নামের মতো। এখন অন্তত শেষ দেখে নিতে পারবো আমরা। পরিবারের লোকজনকে বলতে চাই, আমি এখনও বেঁচে আছি।’
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















