আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ৬ জুলাই ২০২০
আপডেট: ১৫:৫৭, ৬ জুলাই ২০২০
আপডেট: ১৫:৫৭, ৬ জুলাই ২০২০
করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফর মির্জা। টুইটারের মাধ্যমে তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইটে জাফর মির্জা বলেন, কভিড-১৯ টেস্টে আমি পজিটিভ হয়েছি। চিকিৎসকের তত্ত্বাবধায়নে নিজের ঘরেই আমি আইসোলেশনে আছি এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।
পাক স্বাস্থ্যমন্ত্রী জানান, শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে। সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।
স্বাস্থ্য ব্যবস্থায় সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের দারুণ সব কাজ চালিয়ে যান। আপনারা বড় পার্থক্য গড়ে দিয়েছেন, আপনাদের নিয়ে আমি গর্বিত।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
শুক্রবার কুরেশি টুইটে জানান, এদিন সকালের দিকে জ্বর জ্বর বোধ করছিলেন। লক্ষণ দেখে নিজেই কোয়ারেন্টাইনে চলে যান তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হলেও নিজের বাড়িতে থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কুরেশি।
এখন পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৮১৮ জন। যাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৭৬২ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ৬৪৯ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















