বিশ্ব
প্রকাশিত: ২৩:০২, ৬ জুলাই ২০২০
ভুটানের সাকতেং অরণ্যের ওপর দাবি চীনের
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধের মধ্যে চীন এবার প্রতিবেশী ভুটানের পশ্চিমাঞ্চলে একটি অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করেছে।
ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি বাংলা।
ভারতের অরুণাচল রাজ্যের কাছে সাকাতেং অভয়ারণ্যে কিছু উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ভুটান সম্প্রতি জাতিসংঘের পরিবেশ বিষয়ক একটি তহবিলের কাছে সাহায্য চায়।
কিন্তু চীন এলাকাটিকে বিতর্কিত বলে দাবি করে ওই তহবিল আটকানোর চেষ্টা করে।
ভুটানের পূর্বদিকে ত্রাশিগিং জেলার ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় প্রায় সাড়ে ছশো বর্গকিলোমিটার এলাকা জুড়ে একটি অভয়ারণ্যের নাম সাকতেং, যা বহু বিরল বন্য পশুপাখির আবাসভূমি।
মাসখানেক আগে এই বনভূমির উন্নয়নে একটি প্রকল্পের অর্থায়ন নিয়ে 'গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি' বা জিইএফ একটি আন্তর্জাতিক অনলাইন বৈঠকের আয়োজন করেছিল, সেখানেই চীন প্রথম দাবি করে সাকতেং তাদের।
বিশ্ব ব্যাঙ্কে ভারতের অন্যতম প্রতিনিধি অপর্ণা সুব্রামনি ওই বৈঠকে ভারত-ভুটান-বাংলাদেশ-শ্রীলঙ্কা-মালদ্বীপের হয়ে অংশ নিয়েছিলেন, তিনি চীনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, 'চীন ও ভুটানের মধ্যে সীমান্ত নিয়ে মতবিরোধের সমাধান কখনই হয়নি। ভুটানের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সীমানা নিয়ে চীনের সাথে মতবিরোধ দীর্ঘদিনের।'
ভারতের পর্যবেক্ষকরা ধারণা করছেন, মূলত দিল্লির ওপর আরও চাপ বাড়ানোর লক্ষ্যে ভুটানের ওই সাকাতেং অভয়ারণ্যকে চীন নিজেদের বলে দাবি করছে- কারণ ভুটানের অখণ্ডতা রক্ষা ও প্রতিরক্ষার জন্য ভারত অঙ্গীকারাবদ্ধ।
চীনের এই পদক্ষেপের বিরুদ্ধে ভুটান দিল্লিতে তাদের দূতাবাস মারফত চীনের কাছে একটি ডিমার্শ বা কূটনৈতিক প্রতিবাদপত্রও পাঠিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















