ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৭ জুলাই ২০২০

জাপানে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০

টানা বর্ষণের কারণে জাপানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে  আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে জাপানের জরুরি বিভাগগুলো। ‘সময়ের বিপরীতে দৌড়েও’ পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তারা।

কুমামোতোর এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও একজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকে এখনো নিখোঁজ।

নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান উতারো হামাসাকি নামে ওই কর্মকর্তা, “আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি। উদ্ধার অভিযান শেষ করার কোনো ডেডলাইন বা সময় নির্ধারণ করিনি আমরা। আমাদের উদ্ধার কাজের দ্রুততা আরও বাড়ানো দরকার..।”

দুর্যোগ কবলিত এলাকায় এরই মধ্যে পুলিশ, দমকলকর্মী, কোস্টগার্ডের সদস্য ও সেনাবাহিনীসহ ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়