ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ৭ জুলাই ২০২০

লকডাউন শিথিলের তৃতীয় ধাপে নিউ ইয়র্ক

অর্থনৈতিক কর্মকাণ্ড সচলের তৃতীয় ধাপে লকডাউন শিথিল করেছে  নিউ ইয়র্ক সিটি। এখন থেকে থেরাপি সেন্টার, বিউটি পার্লার, নখ কাটার দোকান খোলা থাকবে।

এসব প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে, সকলকে মাস্ক ব্যবহার করে কাজ করতে হবে। বার/রেস্টুরেন্টের ভেতরে বসে খাবার খাওয়ার অনুমতি মেলেনি।  কেননা, ইতিপূর্বে লকডাউন শিথিলের পর যেসব স্টেটে পুনরায় সংক্রমণের হার বেড়েছে, সেগুলোর অন্যতম প্রধান কারণ হচ্ছে রেস্টুরেন্ট/বার।

বেসবল, টেনিস, সফ্ট বল, হকি খেলা চলবে। ব্যায়ামাগারও খোলা যাবে। তবে দর্শনার্থীর সমাগম ঘটানো চলবে না।

গত ৮ জুন এই সিটিতে লকডাউন উঠিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সচলের দ্বিতীয় ধাপ শুরু হয়। সে সময় খোলা হয় চুল কাটার দোকানসহ অফিস পল্লী। রেস্টুরেন্টের বারান্দায় চেয়ার-টেবিল বসিয়ে খাবারের অনুমতিও দেয়া হয়। দোকান-পাট খোলা হয়েছে। তবে সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা আছে।

এ পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৩৩ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এখনও বেশ কিছু প্রবাসী হাসপাতাল অথবা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

 

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়